DHAKA 11:32 am, Wednesday, 15 April 2026

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইটিইউ মহাসচিবের অভিনন্দন

  • Update Time : 07:56:34 পূর্বাহ্ন, রবিবার, 4 ফেব্রুয়ারি 2024
  • / 395 Time View
১০৬

অগ্নিশিখা ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) এর মহাসচিব ডোরেন বোগদান-মার্টিন।

শেখ হাসিনাকে পাঠানো লিখিত চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা পুনর্নির্বাচিত হওয়ায় তাকে আইটিইউ মহাসচিব আন্তরিক অভিনন্দন জানান।

ডোরেন বোগদান-মার্টিন উল্লেখ করেন, আইটিইউ বছরের পর বছর ধরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং জাতীয় সম্প্রচার মাধ্যমে সর্বজনীন সংযোগ এবং একটি টেকসই ডিজিটাল দেশে রূপান্তর করার জন্য বাংলাদেশকে সহযোগিতা করেছে।

তিনি আরও বলেন, ‘আইসিটির মাধ্যমে টেকসই উন্নয়নের অগ্রগতিতে আপনার দেশের অব্যাহত প্রতিশ্রুতি এবং পদক্ষেপকে সাধুবাদ জানাই এবং ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অব্যাহত সহযোগিতার প্রত্যাশা করছি।’

মহাসচিব বলেন, ‘জেনেভা এবং ব্যাংককে অবস্থিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য আইটিইউ আঞ্চলিক অফিসের মাধ্যমে বাংলাদেশ ও আইটিইউয়ের মধ্যে চমৎকার সম্পর্ক বজায় রাখতে পূর্ণ সমর্থনের নিশ্চয়তা দিতে পারি। টেলিকমিউনিকেশন এবং আইটি ক্ষেত্রে যে কোনো উপায়ে সহায়তা করার জন্য বরাবরের মতো প্রস্তুত এবং ভবিষ্যতেও সহযোগিতার জন্য অপেক্ষায় আছি।’

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইটিইউ মহাসচিবের অভিনন্দন

Update Time : 07:56:34 পূর্বাহ্ন, রবিবার, 4 ফেব্রুয়ারি 2024