DHAKA 4:47 pm, Thursday, 12 March 2026

পাবনায় ডিবির অভিযানে দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ১

রাজশাহী ব্যুরো
  • Update Time : 02:58:28 অপরাহ্ন, রবিবার, 18 জানুয়ারি 2026
  • / 101 Time View
১২০

পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)–এর অভিযানে দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

পাবনার পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ–এর সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল (অর্থ ও প্রশাসন) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজিনুর রহমান (ক্রাইম অ্যান্ড অপস)–এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, পাবনা মাদক ও অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গত (১৬ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে ডিবি পাবনার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম–এর নেতৃত্বে এসআই (নিঃ) অসিত কুমার বসাক, এসআই (নিঃ) মোঃ আঃ লতিফ, এসআই (নিঃ) বেনু রায়সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স পাবনা সদর থানাধীন দিলালপুর বজলুল হক রোডের ০৩ নং ওয়ার্ডে একটি সফল অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মোছাঃ নাজমুন্নাহার (স্বামী–মৃত আঃ সাত্তার)–এর মালিকানাধীন ভবনের ৪র্থ তলায় ভাড়াটিয়া মোছাঃ হাসি বেগম (স্বামী–মোঃ শহিদুল ইসলাম)–এর ফ্ল্যাটের গেস্ট রুম থেকে মোঃ জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদ (৪৮)
পিতা–মৃত বাচ্চু সরদার, সাং–কাশিপুর পশ্চিমপাড়া, থানা পাবনা সদর, জেলা–পাবনা কে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত আলামতসমূহ:একটি দুই নলা ওয়ান শুটার গান,একটি এক নলা ওয়ান শুটার গান,একটি ১২ বোর কার্তুজ,একটি ধারালো তলোয়ার,একটি ধারালো চাইনিজ কুড়াল,একটি .২২ বোর রিভলবারের রিভলভিং চেম্বার
তিনটি আগ্নেয়াস্ত্রের ট্রিগার,দুইটি লোহার স্প্রিং একটি এআং ইলেকট্রিক ড্রিল মেশিন একটি হ্যাকসো ব্লেড।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় The Arms Act, 1878 এর 19A/19(f) ধারায় একটি মামলা রুজু করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৬ সালের চাঞ্চল্যকর পাবনা হেমায়েতপুর আশ্রমের পাণ্ডে হত্যা মামলা, মন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলাসহ একাধিক মাদক ও অপরাধমূলক মামলা রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা, পাবনা জানিয়েছে—মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

পাবনায় ডিবির অভিযানে দুইটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার, গ্রেফতার ১

Update Time : 02:58:28 অপরাহ্ন, রবিবার, 18 জানুয়ারি 2026