DHAKA 8:43 am, Wednesday, 15 April 2026

নারী না পুরুষ, কে বেশি কথা বলে

  • Update Time : 12:46:21 অপরাহ্ন, মঙ্গলবার, 26 নভেম্বর 2024
  • / 564 Time View
৪০৯

অগ্নিশিখা ডেস্কঃ পুরুষ নাকি নারী কারা বেশি কথা বলে, এ বিষয়ে অনেক বিতর্ক আছে। তবে কথা বলার ক্ষেত্রে নারী নাকি পুরুষরা এগিয়ে, এ বিষয়ে জানালো এক গবেষণা।

বিগত ৮ বছরের সময় ধরে ডিজিটাল ভয়েস রেকর্ডার ব্যবহার করে, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা দিনে কত শব্দ বলেছেন তা অধ্যয়ন করেছেন গবেষকরা। যেখানে দেখা গেছে, নারীরা দিনে ১৬ হাজার ২১৫ শব্দ বলেন ও পুরুষরা ১৫ হাজার ৬৬৯ শব্দ বলেন।

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক ও গবেষণার প্রধান লেখক ম্যাথিয়াস আর মেহলের মতে, যদিও নারীরা পুরুষদের তুলনায় সামান্য বেশি শব্দ বলেন, তবে পরিসংখ্যানগতভাবে পার্থক্যটি নগণ্য।

এর আগে বিবিসি’র এক প্রতিবেদনে জানা যায়, পুরুষরা দিনে মাত্র ৭ হাজার শব্দ বলেন অন্যদিকে নারীরা ২০ হাজার শব্দচয়ন করেন দৈনিক। তবে মেহলের গবেষণা জানাচ্ছে নারী-পুরুষ প্রায় সমানই কথা বলেন দিনে।

এদিকে নারী-পুরুষের কথোপকথন কায়দার ওপর পরিচালিত ৫৬টি গবেষণার পর্যালোচনার ভিত্তিতে ১৯৯৩ সালে প্রকাশিত একটি বইয়ে দেখা যায়, গবেষণাগুলোর মধ্যে দুটিতে বলা হয়েছে, পুরুষের চেয়ে নারী বেশি কথা বলে। অপরদিকে ৩৪টি গবেষণায় বলা হয়, নারীর চেয়ে পুরুষ বেশি কথা বলে।

অর্থাৎ বিভিন্ন সময়ে পরিচালিত গবেষণা থেকে নারী-পুরুষের কথা বলার হার সম্পর্কে ভিন্ন ভিন্ন ফল আসায় সর্বসম্মত কোনো সিদ্ধান্তে আসা যায়নি।

সূত্র: এবিসি নিউজ/বিবিসি

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

নারী না পুরুষ, কে বেশি কথা বলে

Update Time : 12:46:21 অপরাহ্ন, মঙ্গলবার, 26 নভেম্বর 2024