DHAKA 2:43 pm, Thursday, 16 April 2026

তিন দিনের সফরে ঢাকা আসছেন ফলকার টুর্ক

  • Update Time : 05:58:15 পূর্বাহ্ন, শনিবার, 19 অক্টোবর 2024
  • / 246 Time View
৮৮

অগ্নিশিখা প্রতিবেদকঃ জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক তিন দিনের সফরে ঢাকা আসছেন। সব ঠিকঠাক থাকলে আগামী ২৯ অক্টোবর ঢাকায় পা রাখতে পারেন তিনি। টুর্কের এ সফরে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সর্বশেষ অবস্থার পাশাপা‌শি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলার বিষয়ে আলোচনা হ‌ওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্র এই তথ্য জানিয়েছে। সূত্র জানায়, হাইকমিশনার ফলকার টুর্কের ঢাকা সফর নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের হাইকমিশনারের দপ্তর কাজ করছে। সব কিছু ঠিক থাকলে ২৯-৩১ অক্টোবর ঢাকা সফর করবেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।

ঢাকার এক‌টি কূটনৈতিক সূত্র বলছে, ইতোমধ্যে ফলকার টুর্কের ঢাকা সফরের তা‌রিখ চূড়ান্ত হয়েছে। তি‌নি ২৯ অক্টোবর ঢাকায় আসবেন। সফরে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে বিগত আওয়ামী লীগ সরকার কতটা নৃশংসভাবে দমনের চেষ্টা করেছিল, সে বিষয়ে অনুসন্ধানে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নিতে পারেন টুর্ক।

এ ছাড়া, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলার বিষয়ে আলোচনা হবে। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের অফিস খোলা নিয়ে উভয়পক্ষের নীতিগত সম্মতি রয়েছে। টুর্কের সফরের সময়ে এই ব্যাপারে বিস্তর আলোচনা হতে পারে।

জানা গেছে, ঢাকা সফরের সময় ফলকার টুর্ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করবেন। পাশাপা‌শি পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন ছাড়াও অন্তর্বর্তী সরকারের ক‌য়জন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া, তি‌নি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতি‌নি‌ধিদের সঙ্গে বৈঠক করার কথা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফলকার টুর্কের ঢাকা সফরের কথা ছিল। তবে উভয়পক্ষের সময়সূচিতে না মেলায় সফরটি পেছানো হয়।

প্রসঙ্গত, সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অ‌ধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে‌ছিলেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

তিন দিনের সফরে ঢাকা আসছেন ফলকার টুর্ক

Update Time : 05:58:15 পূর্বাহ্ন, শনিবার, 19 অক্টোবর 2024