ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী আশরাফুল রহিম
- Update Time : 07:36:04 অপরাহ্ন, বৃহস্পতিবার, 5 মার্চ 2026
- / 799 Time View
আসন্ন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন–২০২৬ সামনে রেখে সবুজবাগ থানার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশী সবুজবাগ থানা বিএনপির আহবায়ক ও ৪ নং ওয়ার্ডের সাবেক সফল সভাপতি আশরাফুল রহিম।
তিনি ন্যায়পরায়ণ, শান্তিময় ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
প্রচার-প্রচারণায় তিনি বলেন, “দেশ ও জনগণকে ভালোবাসেন যিনি, জনগণের প্রতিনিধিও হবেন তিনি।” স্থানীয় উন্নয়ন, জনসেবা, শিক্ষার মান উন্নয়ন, সহজলভ্য চিকিৎসা সুবিধা, কর্মসংস্থানসহ সকল নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য।
কাউন্সিলর প্রার্থী আশরাফুল রহিম এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তা-ঘাট সংস্কার, পানি, বিদ্যুৎ, গ্যাসের সুযোগ সুবিধা নিশ্চিত করন, প্রতিবন্ধী, বিধবা, বয়স্ক ভাতা প্রদান, মশক নিধন, জলাবদ্ধতা দূরীকরণ, মানসম্মত খেলার মাঠ ও খেলাধুলার আয়োজন করা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মাদক ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
তিনি আগামী দিনের নতুন ও সুন্দর ৪ নং ওয়ার্ড গড়ার প্রত্যয় সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেন।
















