DHAKA 5:40 pm, Saturday, 7 March 2026

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ১ ‎

মোঃ হারুন মিয়া, ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • Update Time : 08:12:09 অপরাহ্ন, শুক্রবার, 16 জানুয়ারি 2026
  • / 248 Time View
২৭৪

‎নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন যুবক আহত হয়েছেন।

‎হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সাইনবোর্ড মোড়ের মাহিলা মাদ্রাসার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎নিহত যুবকের নাম মো. ইমন (২২)। তিনি ইয়হাক মাওলানার ছেলে এবং চাঁদপুর জেলার মতলব উত্তর থানার মাটনল গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন মো. রায়হান (২৫), যিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা বলে জানা গেছে।

‎প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতির ও বেপরোয়া একটি অজ্ঞাত গাড়ি পথচারী মো. ইমনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই ঘটনায় পাশে থাকা মো. রায়হান আহত হন।

‎খবর পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুর রহমানসহ রাত্রীকালীন মোবাইল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সংশ্লিষ্ট হাসপাতালে পাঠানো হয়।

‎এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুর রহমান বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত গাড়ি ও চালককে শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‎এদিকে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন,‎“ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়ি ও চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত ১ ‎

Update Time : 08:12:09 অপরাহ্ন, শুক্রবার, 16 জানুয়ারি 2026