DHAKA 9:43 pm, Friday, 1 May 2026

জামায়াতে ইসলামীকে পরিকল্পিতভাবেই নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে: অধ্যক্ষ নজরুল

ছালেক উদ্দিন, বিশ্বনাথ প্রতিনিধি
  • Update Time : 10:33:34 অপরাহ্ন, শুক্রবার, 6 মার্চ 2026
  • / 83 Time View
১১১

সিলেট জেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি সমাজ নির্মাণ করতে চায়, যে সমাজে মানুষ কেবল আল্লাহকেই ভয় করবে। দুনিয়ার কাউকে ভয় বা তোয়াক্কা করবে না। কোন বাতিলের রক্ত চক্ষুকে ভয় না করেই বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘপথ অতিক্রম করে এসেছে। কোন প্রকারের লোভ-লালসার কারণে কোন মানুষের কাছে নত হয়নি, বরং সত্যকে আকঁড়ে ধরে সামনের দিকে এগিয়ে চলেছে। যে কারণেই আজ বাংলাদেশে কোটি কোটি মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিজেদের পছন্দের তালিকায় স্থান দিয়েছেন।

তিনি শুক্রবার (৬ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

তিনি আরোও বলেন, বাংলাদেশের ছাত্র-জনতার আপসোসের জায়গা রয়ে গেছে, তারা জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চেয়ে ছিলেন। কিন্তু দূর্বৃত্তরা সাধারণ মানুষের মতামতকে ছিনতাই করে আজকে জামায়াতে ইসলামীকে প্রধান বিরোধী দলের স্থানে নিয়ে গেছে। সময়ের পরিক্রমায় আজকে পরিস্কার এবং প্রস্ফুটিত হচ্ছে এবং প্রকাশিত হচ্ছে ও প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পরিকল্পিতভাবেই নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে। আর যারা দেশকে ভালবাসে না, দেশের সম্পদ লুটেফুটে খায় তারাই সেই চক্রান্তের সাথে জড়িত ছিল।

পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচএম আখতার ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারী জাহেদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু।

বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, পৌরসভার ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি কাওসার আহমদ নাঈম, ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মজম্মিল আলী, পৌর ছাত্র শিবিরের সভাপতি মতিউর রহমান রাজু।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রফিকুল ইসলাম ও শেষে দোয়া পরিচালনা করেন পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচএম আখতার ফারুক।

এসময় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

জামায়াতে ইসলামীকে পরিকল্পিতভাবেই নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে: অধ্যক্ষ নজরুল

Update Time : 10:33:34 অপরাহ্ন, শুক্রবার, 6 মার্চ 2026