DHAKA 3:11 am, Friday, 1 May 2026

জাবালিয়া থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার

  • Update Time : 07:13:20 পূর্বাহ্ন, শনিবার, 1 জুন 2024
  • / 347 Time View
১১০

অনলাইন ডেস্ক:-

টানা হামলা আর ধ্বংসযজ্ঞের পর গাজার জাবালিয়া থেকে প্রত্যাহার করা হয়েছে ইসরায়েলি সেনাদের। বিধ্বস্ত এলাকায় ফিরতে শুরু করেছেন বাসিন্দারা।

বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির ভয়াবহতা। জাবালিয়া শরণার্থী শিবির থেকে বেরিয়ে আসছে একের পর এক মরদেহ। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৩০টি মরদেহ। এর মধ্যে ২২ জন একই পরিবারের। ধ্বংসস্তূপে পরিণত হওয়া শহরে নিজেদের বাড়িঘর খুঁজছেন বাসিন্দারা।

দু’সপ্তাহের বেশি সময় ধরে জাবালিয়ায় জোরদার স্থল অভিযান চালিয়েছে তেলআবিব। হয়েছে বিমান হামলাও। প্রতিরোধের চেষ্টা করেছে হামাস যোদ্ধারাও। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ-আইডিএফ জানিয়েছে, অভিযান চলাকালে জাবালিয়া থেকে উদ্ধার করা হয়েছে সাত জিম্মির মরদেহ। অঞ্চলটিতে তাদের তৎপরতা শেষ এবং গাজার অন্যান্য অংশে অভিযান শুরুর কথাও জানিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

জাবালিয়া থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার

Update Time : 07:13:20 পূর্বাহ্ন, শনিবার, 1 জুন 2024