DHAKA 3:58 pm, Thursday, 30 April 2026

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

অনলাইন ডেস্ক
  • Update Time : 05:34:35 অপরাহ্ন, মঙ্গলবার, 24 ফেব্রুয়ারি 2026
  • / 125 Time View
১৫০

স্থানীয় সরকার নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই সংবাদ সম্মেলনে কথা বলবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া।

এতে আরও উপস্থিত থাকবেন দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. সারজিস আলম এবং সদস্য সচিব ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। রাজধানীর বাংলামোটরে রুপায়ন টাওয়ারে দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এনসিপি।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনীতিতে এখন আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন। আজ সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘রাজনৈতিক প্রশাসকেরা ভালোভাবে কাজ করবে আমলাদের চেয়ে। মেয়াদ যেখানে শেষ হবে, সেখানে আগে সিটি নির্বাচন হবে। দলীয় প্রতীকে সিটি ভবিষ্যতে হবে কিনা সেটা সংসদে নির্ধারিত হবে।’

এরই মধ্যে ঢাকার দুইটিসহ ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া ব্যক্তিরা সবাই বিএনপির দলীয় নেতা। আজ মঙ্গলবার সচিবালয়ে ছয় সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার তুলে দেওয়া হয়।

এদিকে, বিএনপি জোট থেকে ঢাকা-৬ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে, এনসিপিতেও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়ে তোড়জোড় চলছে। সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীর খোঁজে নেমেছে দলটি।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড; যারা প্রার্থী হতে চান, প্রস্তুতি নিন। আমরা আসছি আপনার খোঁজে…।’

এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যায়, ঢাকা দুই সিটি করপোরেশনের প্রাথমিক মেয়র প্রার্থী দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম আলোচনায় রয়েছে

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

Update Time : 05:34:35 অপরাহ্ন, মঙ্গলবার, 24 ফেব্রুয়ারি 2026