DHAKA 6:23 am, Friday, 17 April 2026

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত!

  • Update Time : 08:47:02 পূর্বাহ্ন, রবিবার, 22 ডিসেম্বর 2024
  • / 217 Time View
৮৬

ক্রীড়া ডেস্কঃ শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তানে গিয়ে ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছিল ভারত। অবশেষে ভারত-পাকিস্তান আর আইসিসি, তিন পক্ষই সমঝোতায় পৌঁছেছে। আসন্ন টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতেই।

এই টুর্নামেন্ট নিয়ে সূচি ঘোষণা করতে পারছে না বিশ্ব ক্রিকেটে নিয়ন্ত্রক সংস্থাটি। আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা না হলেও অবশ্য কিছুটা আভাস পাওয়া গেল কবে শুরু হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র দেশটির গণমাধ্যমে জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে, চলবে ৯ মার্চ পর্যন্ত। প্রথম ম্যাচ ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে।

সূত্রটি আরও জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ লড়াইটি মাঠে গড়াবে ২৭ ফেব্রুয়ারি। বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতেরই বিপক্ষে, টুর্নামেন্টের দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি। ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে। আলোচনা অনুযায়ী, দুবাইয়ে হওয়ার কথা ম্যাচগুলো।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল হতে পারে ৪ মার্চ। ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল। দুটি সেমিফাইনালের একটি পাকিস্তানে হলেও অন্যটি নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে। এমনকি ৯ মার্চের ফাইনালে ভারত না উঠলেও সেটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। ফাইনালের জন্য রিজার্ভ ডে আছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ ভারত!

Update Time : 08:47:02 পূর্বাহ্ন, রবিবার, 22 ডিসেম্বর 2024