DHAKA 1:36 am, Sunday, 15 March 2026

চালু হলো মিরপুর-১০ মেট্রো স্টেশন

  • Update Time : 07:11:28 পূর্বাহ্ন, মঙ্গলবার, 15 অক্টোবর 2024
  • / 229 Time View
৭২

অগ্নশিখা প্রতিবেদকঃ কোটা সংস্কার আন্দোলনের সময় ভাঙচুর হওয়ায় মিরপুর-১০ মেট্রো স্টেশন প্রায় তিন মাস পর আবারও চালু হয়েছে। ভাঙচুর হওয়ায় স্টেশনটি জুলাই থেকে প্রায় তিন মাস বন্ধ ছিল।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের উপস্থিতিতে মিরপুর-১০ স্টেশন চালু করা হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফাওজুল কবির বলেন, মিরপুর-১০ মেট্রো স্টেশন মেরামতে খরচ হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপরই দীর্ঘ সময়ের জন্য অনিশ্চিত হয়ে যায় মেট্রোরেল চলাচল। ৩৭ দিন বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট ফের চালু হয় মেট্রোরেল। তবে, বন্ধ রাখা হয় মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন। এরও ২৬ দিন পর কাজীপাড়া স্টেশন চালু করা হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চালু হলো মিরপুর-১০ মেট্রো স্টেশন

Update Time : 07:11:28 পূর্বাহ্ন, মঙ্গলবার, 15 অক্টোবর 2024