DHAKA 11:04 pm, Thursday, 30 April 2026

চট্রগ্রাম নগরীতে নাশকতার মামলায় আরও ৩৫ জন গ্রেপ্তার

  • Update Time : 01:49:27 অপরাহ্ন, বৃহস্পতিবার, 25 জুলাই 2024
  • / 422 Time View
১৬৭
মাসুদ পারভেজ বিভাগীয় ব্যুরো
চট্টগ্রাম: কোটা সংস্কার আন্দোলনের নামে নগরে সন্ত্রাসী কার্যক্রম, হত্যা, দাঙ্গা ও নাশকতার মামলায় গত ২৪ ঘন্টায় আরও ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে, নাশকতার ১৭ মামলায় এ পর্যন্ত নগরে মোট ৪০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া হালিশহর থানায় দায়েরকৃত নতুন মামলায় এজাহারনামীয় ৩৭ জন এবং অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে।
সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ  বলেন, হত্যা, দাঙ্গা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে এবং বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করেছেন। আমরা সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছি।
Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

চট্রগ্রাম নগরীতে নাশকতার মামলায় আরও ৩৫ জন গ্রেপ্তার

Update Time : 01:49:27 অপরাহ্ন, বৃহস্পতিবার, 25 জুলাই 2024