DHAKA 10:17 pm, Friday, 1 May 2026

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না ইরান : প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : 07:22:27 অপরাহ্ন, শনিবার, 7 মার্চ 2026
  • / 114 Time View
১৩০

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করলেও তার দেশ কখনোই ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না।

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেন, ইরানের শত্রুদের ‘ইরানি জনগণের নিঃশর্ত আত্মসমর্পণের আশা নিয়ে তাদের কবরেই যেতে হবে।’

ইসরাইল ও যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন এবং একটি আঞ্চলিক সংঘাত শুরু হয়।

এরপর থেকে ইরান ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থে, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

খামেনি নিহত হওয়ার পর থেকে ইরানের দায়িত্বে থাকা অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের তিন সদস্যের একজন পেজেশকিয়ান।

ভাষণে পেজেশকিয়ান অঞ্চলজুড়ে ইরানের হামলার জন্য প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন বলেন, তাদের ভূখণ্ড থেকে হামলা না এলে এসব দেশকে লক্ষ্যবস্তু করা হবে না।

তিনি আরও বলেন, যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা চালিয়েছে, আমি ব্যক্তিগতভাবে এবং ইরানের পক্ষ থেকে তাদের কাছে ক্ষমা চাই।

তিনি বলেন, অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গতকাল সিদ্ধান্ত নিয়েছে যে, প্রতিবেশী দেশগুলোর ওপর আর কোনো হামলা চালানো হবে না এবং সেসব দেশ থেকে ইরানের ওপর হামলা না এলে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে না।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না ইরান : প্রেসিডেন্ট পেজেশকিয়ান

Update Time : 07:22:27 অপরাহ্ন, শনিবার, 7 মার্চ 2026