DHAKA 3:45 pm, Friday, 17 April 2026

আড়াইহাজারে মাংস বিক্রির আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ দুই কারবারি আটক

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : 10:28:35 অপরাহ্ন, শুক্রবার, 6 মার্চ 2026
  • / 164 Time View
১৯৩

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাংস বিক্রির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে দুইজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।

শুক্রবার ( ৬মার্চ ) বিকেলে উপজেলার হাইজাদী ইউনিয়নের বল্লভদীকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলো— একই এলাকার সাহাবুদ্দিনের ছেলে ইয়াজুল কসাই (৩২) এবং সামসুল হকের ছেলে আলী হোসেন (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইয়াজুল কসাই মাংস বিক্রির আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। এ সময় তার সহযোগী হিসেবে আলী হোসেন কাজ করত বলে অভিযোগ রয়েছে। শুক্রবার বিকেলে এলাকাবাসী তাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে আটক করে এবং তাদের কাছে কয়েকটি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, এলাকাবাসী দুই মাদক কারবারিকে কয়েকটি ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশে খবর দেয়। পরে এসআই সালাউদ্দিনকে ঘটনাস্থলে পাঠানো হলে উপস্থিত জনতা তাদের পুলিশের হাতে তুলে দেয়।

তিনি আরও জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আগামীকাল আদালতে পাঠানো হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

আড়াইহাজারে মাংস বিক্রির আড়ালে মাদক ব্যবসা, ইয়াবাসহ দুই কারবারি আটক

Update Time : 10:28:35 অপরাহ্ন, শুক্রবার, 6 মার্চ 2026