DHAKA 2:21 pm, Friday, 17 April 2026

আড়াইহাজারে কচুরিপানা থেকে পরিত্যক্ত অবস্থায় শটগান উদ্ধার

আড়াইহাজার উপজেলা প্রতিনিধি
  • Update Time : 06:46:22 অপরাহ্ন, বুধবার, 4 মার্চ 2026
  • / 157 Time View

উদ্ধারকৃত শটগান

১৭৪

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাইজাদি ইউনিয়নের কলাগাছিয়া এলাকার একটি ব্রিজের নিচে কচুরিপানার ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি পাওয়া যায়। উদ্ধারের পর সেটি থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুলাই-আগস্টের আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এটি থাকতে পারে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার নিচ থেকে একটি শটগান উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির উৎস ও মালিকানা নিশ্চিত করতে তদন্ত চলছে।

তিনি আরও জানান, ব্রিজের আশপাশে আরও কোনো অস্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। প্রয়োজন হলে পানির নিচে তল্লাশি চালানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

আড়াইহাজারে কচুরিপানা থেকে পরিত্যক্ত অবস্থায় শটগান উদ্ধার

Update Time : 06:46:22 অপরাহ্ন, বুধবার, 4 মার্চ 2026