ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১২ই মার্চ) বিকেলে উপজেলা মডেল মসজিদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎​সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ এনাম খায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাও.মোঃ মোবারক হোসাইন।

‎​অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সরাইল উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। মতবিনিময় সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় উন্নয়নের চিত্র তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

‎​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোঃ মনির হোসেন, সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মোঃ কুতুব উদ্দিন এবং উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নুরুজ্জামান জাবেদ।

‎​সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ মিয়া, সরাইল সাংবাদিক পরিষদের সভাপতি মীর মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সরাইল সাংবাদিক পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল পাঠান, সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ তাসলিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর এবং সরাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম প্রমুখ।

‎​ইফতার ও মতবিনিময় সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।