Dhaka 6:41 am, Sunday, 8 February 2026

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্ত থাকবে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : 09:47:02 am, Tuesday, 24 September 2024
  • / 270 Time View
৭৭

অগ্নিশিখা প্রতিবেদকঃবাংলাদেশের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র যুক্ত থাকবে বলে আশ্বস্ত করেছেন দেশটির ডেপুটি সেক্রেটারি অব স্টেট (ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স) রিচার্ড ভার্মা।

নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন ডেপুটি সেক্রেটারির সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকে রিচার্ড ভার্মা এ আশ্বাস দেন।

মঙ্গলবার (২৪‌ সেপ্টেম্বর) এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট (ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স) রিচার্ড ভার্মার সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে তারা বাংলাদেশের এগিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি বাংলাদেশে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উত্তরণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র যুক্ত থাকবে বলে আশ্বস্ত করেছেন রিচার্ড ভার্মা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্ত থাকবে যুক্তরাষ্ট্র

Update Time : 09:47:02 am, Tuesday, 24 September 2024