DHAKA 5:16 am, Tuesday, 10 March 2026

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যোগ দিতে পারছেন না মিজানুল ইসলাম

  • Update Time : 08:12:48 পূর্বাহ্ন, সোমবার, 23 সেপ্টেম্বর 2024
  • / 280 Time View
৭৯

আদালত প্রতিবেদকঃ সিনিয়র আইনজীবী মিজানুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।অসুস্থতার কারণেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়।

আইনজীবী মিজানুল ইসলামের জানান, তার বয়স এখন ৬৪ বছর। এ অবস্থায় রাজশাহী থেকে গিয়ে ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করা তার জন্য কষ্টকর।

গত ১৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়েছিল। সেখানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় মিজানুল ইসলামকে নিয়োগ দেয়া হয়। কিন্তু এর মধ্যেই তিনি জানিয়ে দিলেন তিনি যোগ দেবেন না ট্রাইব্যুনালে। এখন প্রসিকিউশনে রইলো শুধু চারজন প্রসিকিউটর।

এ আগে গত ৭ সেপ্টেম্বর তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। আইনজীবী তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন মোঃ মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ এবং আব্দুল্লাহ আল নোমান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যোগ দিতে পারছেন না মিজানুল ইসলাম

Update Time : 08:12:48 পূর্বাহ্ন, সোমবার, 23 সেপ্টেম্বর 2024