DHAKA 9:25 am, Friday, 13 March 2026

ধানমন্ডি ২৭ নম্বরে বিক্ষোভকারীদের গুলি ছুঁড়ে ধাওয়া করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

  • Update Time : 07:32:06 পূর্বাহ্ন, রবিবার, 4 আগস্ট 2024
  • / 316 Time View
১১২

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এক দফা দাবিতে চলা অসহযোগ আন্দোলনে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় দলটির নেতা-কর্মীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। গুলি ছোড়ার শব্দ শুনতে পাওয়া যায়। 

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সড়কের রাপা প্লাজা ভবনের পাশে কিছু বিক্ষোভকারী বেলা ১১টার দিকে এসে দাঁড়ান। অন্যদিকে কিছুটা দূরে আসাদগেটের দিকের সড়কে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ বিক্ষোভকারীরা ছোটাছুটি শুরু করেন। বিক্ষোভকারীদের দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের তেড়ে আসতে দেখা যায়। তারা বিক্ষোভকারীদের ধাওয়া দেন, গুলিও ছোড়েন। এই প্রতিবেদক একজনের হাতে একটি পিস্তল দেখতে পান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

ধানমন্ডি ২৭ নম্বরে বিক্ষোভকারীদের গুলি ছুঁড়ে ধাওয়া করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

Update Time : 07:32:06 পূর্বাহ্ন, রবিবার, 4 আগস্ট 2024