DHAKA 3:40 am, Wednesday, 11 March 2026

ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

  • Update Time : 06:47:33 পূর্বাহ্ন, বুধবার, 12 জুন 2024
  • / 487 Time View
২০৩

অনলাইন ডেস্ক:-

ভারতের নতুন সেনাপ্রধান কে হচ্ছেন তা নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছে। এরই মধ্যে জানা গেছে যে, দেশটির পরবর্তী সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী নিয়োগ পেয়েছেন। আগামী ৩০ জুন বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের স্থলাভিষিক্ত হবেন তিনি।

তিনি বর্তমানে ভারতের সহকারী সেনা প্রধান (ভাইস চিফ অব আর্মি স্টাফ বা ভিসিওএএস) পদে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ জুন অবসর নেবেন জেনারেল পাণ্ডে। ওই একই দিনে লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী তার স্থলাভিষিক্ত হবেন। ভারতের সেনাপ্রধান হিসেবে ২০২২ সালের ৩০ এপ্রিল নিয়োগ পান মনোজ পান্ডে। গত ৩১ মে তার অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীতে তার মেয়াদ এক মাস বাড়ানো হয়।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে দায়িত্ব গ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। মাত্র চার মাসের মধ্যেই পদোন্নতি হচ্ছে তার।

প্রসঙ্গত, ১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনীর জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্টে সেকেন্ড লেফটেন্যান্ট পদে যোগ দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী।

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির সাবেক এই কর্মকর্তা অতীতে ডেপুটি চিফ অব আর্মি স্টাফ এবং ডিরেক্টর জেনারেল অফ ইনফ্যান্ট্রির মতো গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

ভারতের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

Update Time : 06:47:33 পূর্বাহ্ন, বুধবার, 12 জুন 2024