DHAKA 11:57 pm, Tuesday, 17 March 2026

রূপগঞ্জ থানায় স্বেচ্ছায় ৩ মাদক কারবারির আত্মসমর্পণ

মনির হোসেন, রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : 11:53:27 অপরাহ্ন, শুক্রবার, 13 মার্চ 2026
  • / 65 Time View
৯০

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়াছনি এলাকার তিন মাদক কারবারি মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অঙ্গীকার করে থানায় আত্মসমর্পণ করেছেন।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে তারা রূপগঞ্জ থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। পরে পুলিশ লিখিত মুচলেকা নিয়ে স্থানীয় যুবদল নেতাদের মাধ্যমে পরিবারের কাছে তাদের হস্তান্তর করে।

পুলিশ জানায়, আত্মসমর্পণকারী তিনজন হলেন রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়াছনি এলাকার মিন্নত আলী বেপারী, জাঙ্গীর আলম ও কাঞ্চন সরকার। তারা রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি রাশেদুল আলম বাবুর মাধ্যমে থানায় আত্মসমর্পণ করেন। তারা ভবিষ্যতে আর মাদক ব্যবসা জড়িত থাকবেন না মর্মে অঙ্গীকার করেন।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত রূপগঞ্জ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এসব অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ বিভিন্ন রকমের মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হচ্ছে। বিভিন্ন মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। চলমান অভিযানের ধারাবাহিকতায় ওই তিনজন মাদক কারবারি স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছেন। মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। ভবিষ্যতে তারা যদি আবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত হয় তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে প্রত্যেককে একটি করে জায়নামাজ, তসবিহ ও টুপি উপহার দিয়েছেন। মাদক ব্যবসা ছেড়ে কেউ চাকরি করতে ইচ্ছা প্রকাশ করলে কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে বলে তিনি জানিয়েছেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে এমন উদ্যোগকে উৎসাহিত করা হবে এবং যারা অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান তাদেরকে সহযোগিতা করা হবে।

পরে রূপগঞ্জ থানার ওসি তাদের হাতে তসবিহ, জায়নামাজ ও টুপি তুলে দেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

রূপগঞ্জ থানায় স্বেচ্ছায় ৩ মাদক কারবারির আত্মসমর্পণ

Update Time : 11:53:27 অপরাহ্ন, শুক্রবার, 13 মার্চ 2026