Dhaka 3:08 am, Monday, 9 February 2026
১২ তারিখকে ঘিরে সতর্কবার্তা; প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার আহ্বান

চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়িতে গণমিছিল, ‘সন্ত্রাস দিয়ে কেন্দ্র দখলের অপচেষ্টা রুখে দেবে জনগণ’

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
  • Update Time : 11:22:06 pm, Sunday, 8 February 2026
  • / 25 Time View
৩৩

চট্টগ্রাম-২ আসনের ফটিকছড়ি উপজেলায় সন্ত্রাস, নৈরাজ্য ও ভোটকেন্দ্র দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে ফটিকছড়ি উপজেলা বাস স্টেশন থেকে গণমিছিলটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, “আগামী ১২ তারিখে একটি কুচক্রী মহল সন্ত্রাস সৃষ্টি করে ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করছে। ফটিকছড়ির শান্তিপ্রিয় জনগণ কোনোভাবেই এই অপচেষ্টা সফল হতে দেবে না। জনগণ ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে দেবে।”

তিনি আরও বলেন, “ভোটাধিকার জনগণের সাংবিধানিক অধিকার। এই অধিকার হরণ করতে যারা মাঠে নেমেছে, তাদের বিরুদ্ধে ফটিকছড়িবাসী অতীতেও প্রতিরোধ গড়ে তুলেছে, আগামীতেও গড়ে তুলবে। আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্র রক্ষা করব।”

ফটিকছড়ি উপজেলা আমির নাজিম উদ্দীন ইমুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শওকত আলী, চট্টগ্রাম মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররাম মুরাদ, ফটিকছড়ি উপজেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ইসমাইল গণি, সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী বেলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ফটিকছড়ি উপজেলায় কোনো ধরনের সহিংসতা, কেন্দ্র দখল কিংবা ভোট ডাকাতি বরদাশত করা হবে না।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সকল মহলকে সতর্ক থাকার দাবি জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

১২ তারিখকে ঘিরে সতর্কবার্তা; প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার আহ্বান

চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়িতে গণমিছিল, ‘সন্ত্রাস দিয়ে কেন্দ্র দখলের অপচেষ্টা রুখে দেবে জনগণ’

Update Time : 11:22:06 pm, Sunday, 8 February 2026