Dhaka 3:25 am, Monday, 9 February 2026

নির্বাচনী মাঠে সহিংস রাজনীতি, আড়াইহাজারে আঙ্গুরের গাড়ি বহরে হামলার অভিযোগ

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : 11:16:49 pm, Sunday, 8 February 2026
  • / 32 Time View
৪৪

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খান আঙ্গুরের নির্বাচনী গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।

আজ রবিবার (৮ ফেব্রুয়ারী) সাতগ্রাম ইউনিয়নের পূর্ব ঘোষিত প্রচারণা শেষে ফেরার পথে দুপ্তারা ইউনিয়নের তিনগাঁও (সত্যমান্দী) এবং কালীবাড়ি বাজারে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ রাজিব, দুপ্তারা ইউনিয়ন যুবদলের সভাপতি তাজুল ইসলাম (তাজুল), সাধারণ সম্পাদক রতন, একই ইউনিয়নের বিএনপির সভাপতি মোশাররফ মেম্বার এবং পাল্লা এলাকার শুটার রনির নেতৃত্বে এই হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্থীরা জানান, এই সহিংস হামলায় বহরের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে, প্রায় ১০-১৫ জন নেতাকর্মী রক্তাক্ত ও গুরুতর জখম হয়েছেন এবং মোবাইল ফোন ছিনতাই করা হয়েছে। আহতরা বর্তমানে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

পরবর্তীতে বিএনপির সমাবেশ শেষ হওয়ার পর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ রাজিব ও তার ভাই, কেন্দ্রীয় জিসাসের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকনের নেতৃত্বে দুপ্তারা বাজারে আঙ্গুরের কর্মী মোঃ শফিকের ওপর পুনরায় হামলা চালানো হয়। হামলার সময় বাজারে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।

সন্ধ্যার পর সতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর সংবাদ সম্মেলন করেন। তিনি এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার এবং বিএনপির চিহ্নিত সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে নির্বাচনের পূর্বে সকল অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

স্থানীয়রা জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ ও স্থানীয় প্রশাসনের কাছে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দ্রুত তৎপরতা দেখানোর আহ্বান জানানো হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে বিএনপির নেতৃত্বাধীন এই সহিংস কার্যকলাপ নির্বাচনী পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নির্বাচনী মাঠে সহিংস রাজনীতি, আড়াইহাজারে আঙ্গুরের গাড়ি বহরে হামলার অভিযোগ

Update Time : 11:16:49 pm, Sunday, 8 February 2026