তারেক রহমানের সঙ্গে ছাত্র অধিকার পরিষদের শুভেচ্ছা বিনিময়
- Update Time : 02:12:19 pm, Saturday, 7 February 2026
- / 60 Time View
বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিমিয় করেছে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিমিয় করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
রাজধানীর গুলশানে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল রাতে এ শুভেচ্ছা বিনিময় করেন।
বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে ছাত্র অধিকারের পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি তারেক রহমানও ছাত্র অধিকার পরিষদকে ধন্যবাদ জানান এবং আগামীর বাংলাদেশ সকলে ঐক্যবদ্ধ হয়ে বিনির্মাণ করতে আশা প্রকাশ করেন।
এসময় চলমান রাজনৈতিক পরিস্থিতি, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক অবস্থাসহ শিক্ষা খাতে জিডিপি বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম এবং ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি পদপ্রার্থী ও ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাকিব হাসান।























