সিরাজগঞ্জ–৩ আসনে ধানের শীষের পক্ষে আলমগীর হোসেনের গণসংযোগ
- Update Time : 06:51:47 pm, Thursday, 5 February 2026
- / 28 Time View
সিরাজগঞ্জ–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আইনুল হকের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) তাড়াশ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের খুটিগাছা এলাকায় এ প্রচারণা কর্মসূচি পালন করা হয়। তাড়াশ পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে পাড়া-মহল্লা ও বাজার এলাকার ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগকালে আলমগীর হোসেন ভোটারদের উদ্দেশ্যে ভিপি আইনুল হকের রাজনৈতিক পরিচয়, নেতৃত্বের অভিজ্ঞতা ও এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন। তিনি আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
লিফলেট বিতরণ শেষে আলমগীর হোসেন বলেন,
“সিরাজগঞ্জ–৩ আসনের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভিপি আইনুল হক একজন যোগ্য, সৎ ও পরীক্ষিত নেতা। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকের কোনো বিকল্প নেই।”
এ সময় উপস্থিত ছিলেন, রেজাউল করিম (শিল্পী) সাবেক সভাপতি তাড়াশ পৌর সভা ৭নং ওয়ার্ড বিএনপি।
এছাড়া যুবদল, ছাএদল, বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নেন। তারা এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। গণসংযোগকে ঘিরে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।

















