Dhaka 1:02 pm, Sunday, 1 February 2026
বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা

আড়াইহাজারে ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ৭ প্রার্থীর জোর প্রচারণা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : 10:06:21 pm, Saturday, 31 January 2026
  • / 43 Time View
৬৩

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী মাঠ। এ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের পক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ, জামায়াতে ইসলাম বাংলাদেশের প্রার্থী ইলিয়াস মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুরের প্রচারণা সবচেয়ে বেশি চোখে পড়ছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাবিবুর রহমান, রিপাবলিকান পাবলিক পার্টির প্রার্থী আবু হানিফ হৃদয়সহ অন্যান্য প্রার্থীরাও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন।

উপজেলার দুইটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের প্রতিটি গ্রামে পোস্টার, লিফলেট, মাইকিং ও গণসংযোগে সরব পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা উন্নয়ন, সুশাসন, কর্মসংস্থান ও স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন।

এলাকাবাসীর মতে, এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শেষ পর্যন্ত বিজয়ের মুকুট কার মাথায় উঠবে, সে অপেক্ষায় এখন ভোটাররা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা

আড়াইহাজারে ত্রয়োদশ জাতীয় নির্বাচন: ৭ প্রার্থীর জোর প্রচারণা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

Update Time : 10:06:21 pm, Saturday, 31 January 2026