DHAKA 2:26 pm, Thursday, 26 March 2026

হাসপাতাল থেকে বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া

  • Update Time : 09:24:19 পূর্বাহ্ন, বৃহস্পতিবার, 11 জানুয়ারি 2024
  • / 378 Time View
৯৭

নিজস্ব প্রতিবেদকঃ পাঁচ মাস হাসপাতালে চিকিৎসার পর গুলশানের বাসা ফিরোজায় ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল ৪ টায় তিনি বাসায় ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

২০২৩ সালের ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। সময়ের হিসেবে যা প্রায় ৫ মাস। গত পরশু দিন দুপুরে তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। পরবর্তীতে সন্ধ্যায় আবার কেবিনে নিয়ে আসা হয়।

গতকাল বুধবার খালেদা জিয়াকে মেডিক্যাল বোর্ড সাময়িকভাবে বাসায় যাওয়ার ‘ছাড়পত্র’ দেন।

তবে, লিভার সিরোসিস সহ নানা রোগে আক্রান্ত ৭৯ বছর বয়সী খালেদা জিয়ার চিকিৎসা বাসায় চলবে।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, ম্যাডামকে বিকেলে বাসায় নিয়ে যাওয়া হবে। তার মেডিক্যাল বোর্ডের পরামর্শে সাময়িকভাবে বাসায় যাওয়ার এই সিদ্ধান্ত হয়েছে। বোর্ড এও সিদ্ধান্ত নিয়েছে যে, গুলশানের বাসায় ম্যাডামের চিকিৎসা দেবেন মেডিক্যাল বোর্ড।সেখানে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিসহ নানা রোগে ভুগছেন। এরপর করোনায় আক্রান্ত হওয়াসহ বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Save Your Email and Others Information

হাসপাতাল থেকে বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া

Update Time : 09:24:19 পূর্বাহ্ন, বৃহস্পতিবার, 11 জানুয়ারি 2024