Dhaka 7:27 am, Friday, 20 February 2026

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ ১জন গ্রেপ্তার, সিএনজি জব্দ

সোহেল আমান, রাজশাহী ব্যুরো
  • Update Time : 05:31:36 pm, Monday, 16 February 2026
  • / 122 Time View
১৪৯

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ ও ০১ সিএনজিসহ ০১জনকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ৯:০০ টার সময় সোনামসজিদ বিওপি’র একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার কয়লাবাড়ী গ্রামস্থ নতুন ট্রাক টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে টহল দল ০১ জন আসামী মোঃ ফরিদ (৪৫), পিতা-মৃত আব্দুল জব্বার, গ্রাম-চককৃর্ত্তি, পোষ্ট-কানসাট, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ফেন্সিডিল এর বিকল্প ৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ এবং ০১টি সিএনজি (TVS) সহ আটক করতে সক্ষম হয়। বিজিবি’র পক্ষ হতে আটক আসামীর বিরুদ্ধে মামলা করতঃ নেশাজাতীয় সিরাপ এবং সিএনজি শিবগঞ্জ থানায় হস্তান্তরের কাজ চলমান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপসহ ১জন গ্রেপ্তার, সিএনজি জব্দ

Update Time : 05:31:36 pm, Monday, 16 February 2026