Dhaka 8:17 pm, Sunday, 8 February 2026

রমজানে সরকারি অফিস চলাচলের সময়সূচী নির্ধারণ

অগ্নিশিখা অনলাইন
  • Update Time : 06:34:14 pm, Sunday, 8 February 2026
  • / 28 Time View

ফাইল ছবি

৪০

আসন্ন হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রি.) সনের পবিত্র রমজান মাসে দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার।

নতুন সূচি অনুযায়ী, রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত।

আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। আর শুক্রবার ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন বা বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সকল কোর্টের অফিস সময়সূচি সুপ্রিম কোর্ট কর্তৃক নির্ধারিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রমজান মাসে ইফতার ও সাহরীর সময়ের সাথে সামঞ্জস্য রেখে জনসেবা অব্যাহত রাখতেই প্রতিবছরের ন্যায় এবারও এই সময়সূচি সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রমজানে সরকারি অফিস চলাচলের সময়সূচী নির্ধারণ

Update Time : 06:34:14 pm, Sunday, 8 February 2026