মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত টেকনাফের শিশুর মৃত্যু
- Update Time : 02:06:05 pm, Saturday, 7 February 2026
- / 31 Time View
মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের সেই শিশুটি মারা গেছে। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুজাইফা সুলতানা আফনানের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা মাহফুজুর রহমান।
পরিবার সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি সকালে বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় শিশুটি। প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
দীর্ঘ চিকিৎসার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণের ঘটনা বেড়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
স্থানীয়দের মধ্যে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক বিরাজ করছে।























