ফরিদপুর নামেই বিভাগ হবে, সাথে সিটি কর্পোরেশন হবে: ডা. শফিকুর রহমান
- Update Time : 01:12:27 pm, Saturday, 7 February 2026
- / 20 Time View
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহ তায়ালার ইচ্ছায় এবং সাহায্যে আমরা যদি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সেবা করার সুযোগ পাই তাহলে ফরিদপুর নামেই বিভাগ হবে, বিভাগের সাথে সিটি কর্পোরেশন হবে।
আজ শুক্রবার রাতে ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নদীগুলোকে হত্যা করে মরুভূমি বানানো হয়েছে, সেই নদীর জীবন ফিরিয়ে দিতে চাই। ফরিদপুর মেডিকেল কলেজ হলেও পূর্ণাঙ্গ সেবা নাই। ফরিদপুরে পাট উৎপাদন হলেও পাটকলগুলো বন্ধ হয়ে গেছে।
তিনি আরও বলেন, যুবকদের বেকার ভাতা নয়, তাদের হাতে কাজ তুলে দিতে চাই। তাই মিল, ইন্ডাস্ট্রি বন্ধ নয়, সচল করতে চাই। যেখানে কৃষিপণ্য বেশী উৎপাদন হয়, সেখানে কৃষিভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই।
জামায়াত আমির বলেন, আমরা কোনো দলীয় সরকার কায়েম করতে চাচ্ছি না, জামায়াত ইসলামের বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই। যে বাংলাদেশে ১৮ কোটি মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, সেই বাংলাদেশ গড়তে চাই।
ফরিদপুর জেলা জামায়াত আমির মাওলানা মো. বদরউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে ফরিদপুর-১ আসনের প্রার্থী ড. মো. ইলিয়াচ আলি মোল্লা, দাঁড়িপাল্লা, ফরিদপুর-২ আসনে রিকশা প্রতিকের মাওলানা শাহ আকরাম আলি, ফরিদপুর-৩ আসনে প্রফেসর আবদুত তাওয়াব, দাঁড়িপাল্লা, ফরিদপুর -৪ আসনে মাওলানা মো. সরোয়ার হোসেন দাঁড়িপাল্লা, রাজবাড়ী-১ আসনে অ্যাডভোকেট নুরুল ইসলাম দাঁড়িপাল্লা, রাজবাড়ি-২ আসনে জামিল হিজাযী, শাপলা কলি, মাদারীপুর-৩ আসনে রফিকুল ইসলাম (দাঁড়িপাল্লা) মার্কার প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।


















