Dhaka 5:35 pm, Friday, 6 February 2026

রূপগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করলেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু

রূপগঞ্জ প্রতিনিধি
  • Update Time : 07:12:25 pm, Wednesday, 4 February 2026
  • / 37 Time View
৫১

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা পারাগাঁয়ের ঈদগাহ মাঠে রূপগঞ্জ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার চিকিৎসাবঞ্চিত মানুষের সেবা দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, মানবসেবার এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। তিনি সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম ফারুক খোকন। তিনি এ মহতী উদ্যোগের জন্য রূপগঞ্জ প্রাইভেট হাসপাতালকে সাধুবাদ জানান এবং “স্বপ্নের রূপগঞ্জ” গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন ডা. মজিবুর রহমান, সভাপতি, নারায়ণগঞ্জ জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন। তিনি প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর দরিদ্র মানুষের চিকিৎসা সেবায় আগ্রহ ও সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাহবুবুর রহমান মাহবুব, সভাপতি, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল; আনোয়ার সাদাত সায়েম, সহ-সভাপতি, রূপগঞ্জ উপজেলা বিএনপি; এবং আশরাফুল হক রিপন, সহ-সভাপতি, রূপগঞ্জ উপজেলা বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম প্রিন্স, আহ্বায়ক, রূপগঞ্জ উপজেলা যুবদল; নাহিদুল ইসলাম নাহিদ, সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল; এছাড়াও বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ—আমির হামজা, দেওয়ান আলী ও অপু প্রমুখ।

দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষ এ সেবা গ্রহণ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

রূপগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করলেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু

Update Time : 07:12:25 pm, Wednesday, 4 February 2026