চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানে’ মৃধাপাড়ায় মাদকের সাম্রাজ্য তছনছ, গ্রেফতার ৫
- Update Time : 07:24:30 pm, Wednesday, 4 February 2026
- / 40 Time View
চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে সেনাবাহিনীর জিরো টলারেন্স নীতি ও কঠোর অবস্থানের অংশ হিসেবে এক সফল অভিযান পরিচালিত হয়েছে। শহরের প্রাণকেন্দ্র শান্তি মোড় সংলগ্ন মৃধাপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে তোলা একটি ‘মাদক দুর্গে’ হানা দিয়ে ৫ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর আর্মি ক্যাম্পের টহল দল।
সেনাবাহিনীর এই সময়োপযোগী পদক্ষেপ মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে একটি মাইলফলক হয়ে থাকবে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ (৩ ফেব্রুয়ারি) ভোর ৫:০০ ঘটিকা থেকে সকাল ৮:৩০ ঘটিকা পর্যন্ত বেঙ্গল ক্যাভেলারি’র নেতৃত্বে এই দুঃসাহসিক অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও চৌকস টহল দলের জালে ধরা পড়ে পুরো চক্রটি।
বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে ৩০ পিস ইয়াবা এবং সাইকেলের যন্ত্রাংশ দিয়ে তৈরি একটি বিশেষ দেশীয় অস্ত্র। দীর্ঘদিনের মাদকের পারিবারিক সিন্ডিকেটের ভেঙে দিল স্পেশাল টীম আর্মি’ অনুসন্ধানে জানা গেছে’ গ্রেফতার কৃতরা’ দীর্ঘদিন ধরে শান্তি মোড় ও মৃধাপাড়া এলাকাকে কেন্দ্র করে মাদকের এক ভয়াবহ রাজত্ব কায়েম করে আসছিল।
তাৎক্ষণিক বিচার ও সাজার আওতায় অভিযানস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. একরামুল হক নাহিদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অপরাধ স্বীকার ও প্রমাণের ভিত্তিতে তিনি আসামিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সেনাবাহিনীর ‘মাস্টারস্ট্রোক’শান্তি মোড়ের কুখ্যাত মাদক সাম্রাজ্য গুঁড়িয়ে গ্রেফতার ৫, উল্লাসিত জনতা” জেলা শহরের এই শীর্ষ মাদককারবারিদের বিরুদ্ধে দণ্ডপ্রাপ্তদের তালিকায় রয়েছে’মো. আব্দুল আজিজ (২৮), পিতা: রঞ্জু আলী – ৩ মাসের কারাদণ্ড। মিন্টু আলী (৪২), পিতা: সবুর আলী – ৩ মাসের কারাদণ্ড। রিপন হোসেন (৪৬) সিড– ০৭ দিনের সশ্রম কারাদণ্ড। মো. জিহাদ (২০), পিতা: খালেক – ০৭ দিনের কারাদণ্ড। মো. শাকিল হোসেন (২৩), পিতা: মো. সিদ্দিক – সিড-২’ ০৭ দিনের কারাদণ্ড। সরজমিনে এসব শীর্ষ মাদক কারবারিদের কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমে তাদেরকে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
সেনাবাহিনী ও ভ্রাম্যমাণ বিচারকের পরবর্তী পদক্ষেপে’সাজা ঘোষণার পর গ্রেফতারকৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সরেজমিনে গিয়ে জানাযায় সেনাবাহিনীর এই কঠোর অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় সচেতন মহলের দাবি, মাদকের এই গডফাদারদের উৎখাত করতে সেনাবাহিনীর এমন অভিযান নিয়মিত পরিচালনা করা প্রয়োজন।
চাঁপাইনবাবগঞ্জ সদর আর্মি ক্যাম্প জানায়, মাদকমুক্ত জেলা গড়তে তাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ী বা গডফাদারকে ছাড় দেওয়া হবে না বলে জানান।























