Dhaka 5:35 pm, Friday, 6 February 2026

আড়াইহাজারে জামায়াত কর্মীর বাড়িতে হামলার ঘটনায় মামলা, আটক ২

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : 07:51:00 pm, Tuesday, 3 February 2026
  • / 68 Time View
৮১

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক কর্মীর বাড়িতে হামলার ঘটনায় অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতার নির্দেশ ও পরিকল্পনার অভিযোগ উঠেছে। পুলিশ মামলা রুজু করে দুইজনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে উচিৎপুরা ইউনিয়নের বাড়িপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন (পিতা: আব্দুর রশিদ মেম্বার), মো. স্বপন (পিতা: আব্দুল মালেক) ও মো. জয়নাল (পিতা: আব্দুস সাত্তার) এর নির্দেশ ও পরিকল্পনায় হামলাটি সংঘটিত হয়।

অভিযোগ অনুযায়ী, মো. নুর মোহাম্মদ ওরফে পাগলা মাস্তান, ইউনুস, সুজন ওরফে ফালাইন্না এবং মো. জয়নালের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জামায়াতে ইসলামীর কর্মী কবির হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় অগ্নিসংযোগেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

হামলায় গুরুতর আহত হন কবির হোসেন, তাজুল ইসলাম, নাজমুল ইসলাম, মুসা মিয়া, ছানাউল্লাহ ও ফারুক হোসেন। আহতদের মাথা, ঘাড় ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় আহত তাজুল ইসলামকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

ভুক্তভোগীদের দাবি, ঘটনার আগে সকালে বিএনপি নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন কবির হোসেনের বাড়িতে গিয়ে তাকে বিএনপিতে যোগদান এবং ধানের শীষের পক্ষে কাজ করার জন্য চাপ দেন। এতে তিনি রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা এবং জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ ঘটনায় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লার প্রধান নির্বাচনী এজেন্ট প্রফেসর আজিজুল হক আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আড়াইহাজার থানায় মামলা (নং-৫, তারিখ: ২ ফেব্রুয়ারি ২০২৬) রুজু করা হয়। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এজাহার অনুযায়ী, হামলার সময় প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটপাট করা হয়েছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে। তবে মামলার প্রধান আসামিসহ অন্যরা এখনও পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে উচিৎপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেনকে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আড়াইহাজার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ঘটনার প্রতিবাদে সোমবার বিকেলে অধ্যাপক ইলিয়াস মোল্লার নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন জামায়াতের নেতাকর্মীরা।

এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আড়াইহাজারে জামায়াত কর্মীর বাড়িতে হামলার ঘটনায় মামলা, আটক ২

Update Time : 07:51:00 pm, Tuesday, 3 February 2026