Dhaka 10:15 pm, Saturday, 7 February 2026

সিদ্ধান্ত পাল্টালেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা

অগ্নিশিখা অনলাইন
  • Update Time : 08:02:45 pm, Sunday, 1 February 2026
  • / 40 Time View

সর্ব মিত্র চাকমা। ফাইল ছবি

৫০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তীব্র সমালোচনার মুখে পড়ে গত সোমবার (২৬ জানুয়ারি) তিনি পদত্যাগের ঘোষণা দিলেও পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানিয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় তিনি তার নতুন সিদ্ধান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

সর্বমিত্র চাকমা বলেন, “শিক্ষার্থীরা চান না আমি পদত্যাগ করি। তারা এটিকে গণবিরোধী সিদ্ধান্ত হিসেবে দেখছেন। এভাবে পদত্যাগ করলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হবে। তাই পালানোর কোনো সুযোগ নেই। মেয়াদকাল শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীরা তাকে বিরোধীপক্ষের কথায় কান না দিয়ে দায়িত্বশীলভাবে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে খেলতে আসা কয়েকজন কিশোরকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ওই ঘটনার প্রেক্ষিতে সর্বমিত্র চাকমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেও তিনি তখন আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র জমা দেননি।

প্রসঙ্গত, গত বছর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন সর্বমিত্র চাকমা। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন ঘটনায় তিনি একাধিকবার বিতর্কের মুখে পড়েন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সিদ্ধান্ত পাল্টালেন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা

Update Time : 08:02:45 pm, Sunday, 1 February 2026