Dhaka 7:49 pm, Sunday, 1 February 2026

শহীদ হাফেজ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত

শেরপুর প্রতিনিধি
  • Update Time : 05:47:53 pm, Sunday, 1 February 2026
  • / 55 Time View
৬২

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শ্রীবরদী উপজেলা সেক্রেটারি শহীদ হাফেজ মাওলানা রেজাউল করিম (রাহিমাহুল্লাহ)-এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও তাঁর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান।

রবিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১০টা সময় তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় শহীদ রেজাউল করিমের বাড়িতে উপস্থিত হন। এর আগে সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি প্রাইভেট হেলিকপ্টারযোগে তিনি শেরপুরে পৌঁছান।

শহীদ রেজাউল করিমের বাড়িতে পৌঁছে আমীরে জামায়াত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। তিনি পরিবারকে ধৈর্য ধারণের পরামর্শ দেন। এ সময় শহীদের তিন বছর বয়সী কন্যা সন্তানকে কোলে তুলে নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।

পরবর্তীতে আমীরে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ হাফেজ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন। সেখানে তিনি মহান আল্লাহর দরবারে শহীদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শাহাদাত কবুল করার জন্য বিশেষ দোয়া করেন।

এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মঞ্জুরুল ইসলাম ভূইয়াসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং স্থানীয় গ্রামবাসীরা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শহীদ হাফেজ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন আমীরে জামায়াত

Update Time : 05:47:53 pm, Sunday, 1 February 2026