তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও উন্নয়নের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়
লন্ডন থেকে দেশে ফিরছেন দেওয়ান আব্দুল বাসিত, অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার
- Update Time : 04:46:05 pm, Sunday, 1 February 2026
- / 94 Time View
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুক্তরাজ্য যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দেওয়ান আব্দুল বাসিত আগামী ২ ফেব্রুয়ারি বাংলাদেশে আগমন করবেন। লন্ডন থেকে তার এই দেশে ফেরা উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আগমন উপলক্ষে দেওয়ান আব্দুল বাসিত বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাজনৈতিক দর্শন হৃদয়ে ধারণ করে রাজনীতি করছেন।
তিনি বলেন, “এই আদর্শই আমাকে দেশপ্রেমিক ও আদর্শিক রাজনীতিতে ভূমিকা রাখতে অনুপ্রাণিত করে। দেশের মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
দেওয়ান আব্দুল বাসিত আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তিনি দেশের অসহায়, নিপীড়িত ও দরিদ্র মানুষের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবেন। পাশাপাশি দেশের সঠিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর থাকবেন বলেও জানান।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা বাড়াতে সক্রিয় ভূমিকা রাখবেন। এছাড়া দলীয় কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন বলে উল্লেখ করেন।
দেওয়ান আব্দুল বাসিতের আগমনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।















