কক্সবাজারে বাংলাদেশ প্রেসক্লাবের বিভাগীয় মিলনমেলা সম্পন্ন
- Update Time : 10:43:36 pm, Sunday, 1 February 2026
- / 127 Time View
পেশাদার সাংবাদিকদের সর্ববৃহৎ নিবন্ধিত সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব (রেজিঃ ৯৮৭৩৬/১২)-এর চট্টগ্রাম বিভাগীয় পিকনিক-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ৩১ জানুয়ারি (শনিবার) বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে এই আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানের নেপথ্য কারিগর ও সফল আয়োজক হিসেবে প্রশংসায় ভাসছেন কক্সবাজার জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক নাছির উদ্দীন পিন্টু।
বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম দুলদুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ভি বি রায় চৌধুরী: সভাপতি, লক্ষ্মীপুর জেলা শাখা ও স্টাফ রিপোর্টার, দৈনিক জনতা। আলহাজ্ব আমির হোসেন: বিশিষ্ট শিল্পপতি ও উপদেষ্টা, লক্ষ্মীপুর জেলা শাখা। আজাদ মালদার: সভাপতি, ফেনী জেলা শাখা। এনামুল হক আরিফ: সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। সহ চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক সার্থকতা ও সফলতার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ কক্সবাজার জেলা শাখার সভাপতি নাছির উদ্দীন পিন্টুকে কৃতিত্ব দিয়েছেন। কেন্দ্রীয় সভাপতি ফরিদ খানের নির্দেশনা মোতাবেক অত্যন্ত সুশৃঙ্খলভাবে পুরো অনুষ্ঠানটি সাজিয়েছেন তিনি। অতিথিদের আপ্যায়ন থেকে শুরু করে দিনব্যাপী বিনোদনমূলক কার্যক্রম—প্রতিটি ক্ষেত্রেই পিন্টুর সাংগঠনিক দক্ষতা ও মেহমানদারিত্ব ছিল চোখে পড়ার মতো।
বক্তারা বলেন, নাছির উদ্দীন পিন্টুর অক্লান্ত পরিশ্রমের কারণেই চট্টগ্রাম বিভাগের সকল জেলা থেকে আসা কয়েকশ সাংবাদিকের এই মিলনমেলা সার্থক হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদ খান বলেন, “বাংলাদেশ প্রেসক্লাব বর্তমানে ৭০০টি শাখার মাধ্যমে সাংবাদিকদের একটি টেকসই আশ্রয়স্থলে পরিণত হয়েছে। যেকোনো নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকের পাশে দাঁড়াতে এই সংগঠন সর্বদা প্রস্তুত।”
সকাল থেকেই সমুদ্র সৈকতে জড়ো হওয়া সাংবাদিকরা কুশল বিনিময়, দলীয় ছবি তোলা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মাধ্যমে একটি আনন্দময় দিন অতিবাহিত করেন।
অংশগ্রহণকারীরা এমন চমৎকার আয়োজনের জন্য নাছির উদ্দীন পিন্টু ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।























