গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহবান
সাভারের বাইপাইলে গণসংযোগ করেন গণঅধিকার পরিষদের প্রার্থী এ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ
- Update Time : 06:17:42 pm, Saturday, 31 January 2026
- / 43 Time View
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র, ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ।
ঢাকা-১৯ (সাভার–আশুলিয়া) আসনের প্রার্থী এ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ আজ সাভারের বাইপাইল এলাকায় সাধারণ জনগণের মধ্যে পোস্টার বিতরণ ও গণসংযোগ কর্মসূচির মাধ্যমে এই প্রচারণা চালান।
গণসংযোগকালে তিনি বলেন, “আপনার একটি মাত্র ভোটই হতে পারে পরিবর্তনের সূচনা। জনগণের ভোটেই ফিরবে সেবা, উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক নেতৃত্ব।” তিনি আরও বলেন, দেশের বিদ্যমান সংকট থেকে উত্তরণে রাষ্ট্র সংস্কার জরুরি এবং সেই সংস্কারের পথে জনগণের স্পষ্ট সমর্থন প্রয়োজন।
তিনি জনগণের উদ্দেশে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে দেশ সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি ট্রাক প্রতীকে ভোট দিয়ে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
এ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এবং ঢাকা জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক, পাশাপাশি তিনি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এবং ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
গণসংযোগকালে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেন।
ঢাকা-১৯ (সাভার–আশুলিয়া) আসনের সর্বস্তরের জনগণের প্রতি তিনি ট্রাক প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।











