ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা-২ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের নির্বাচনী গণমিছিল
- Update Time : 07:34:13 pm, Saturday, 31 January 2026
- / 31 Time View
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা-২ (সদর) আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের উদ্যোগে এক বিশাল নির্বাচনী গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩১ জানুয়ারি) বিকেলে শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে জোটের শরিক দলগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। এ সময় তারা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীকসংবলিত পোস্টার বহন করেন।
পথসভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। একই সঙ্গে গাইবান্ধা সদর আসনের সার্বিক উন্নয়নে জোট মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানান।
গণমিছিল চলাকালে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা ভোটারদের আগামী নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন নিশ্চিত করার আহ্বান জানান।











