Dhaka 5:17 pm, Sunday, 15 February 2026

সেনাবাহিনীর যৌথ অভিযানে নারায়ণগঞ্জে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • Update Time : 10:12:06 am, Monday, 12 January 2026
  • / 134 Time View
১৫২

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানকারী দল নারায়ণগঞ্জ জেলার মুন্সীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্যসহ চারজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারী) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন— নাঈম (৪২), রুনা আক্তার (৩৫), রুবেল (৩৫) ও সুজন (৩০)। অভিযানে তাদের কাছ থেকে ২টি পিস্তল, ৩ রাউন্ড এমুনিশন, ১ রাউন্ড কার্তুজ, ১৩টি দেশীয় অস্ত্র, ১০৫ পিস ইয়াবা, নগদ অর্থ এবং বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

এছাড়াও অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সেনাবাহিনীর যৌথ অভিযানে নারায়ণগঞ্জে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪

Update Time : 10:12:06 am, Monday, 12 January 2026