Dhaka 4:44 am, Saturday, 7 February 2026

তারেক রহমানের সংবর্ধনায় মানুষের মহামিলন হবে : রিজভী

অগ্নিশিখা অনলাইন
  • Update Time : 04:41:40 pm, Tuesday, 23 December 2025
  • / 343 Time View
৩৭৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের সংবর্ধনায় মানুষের মহামিলন হবে।

তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের বিরতির পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন তারেক রহমানের সংবর্ধনায় মানুষের মহামিলন হবে। অর্ধকোটি মানুষের উপস্থিতি আশা করছি।’

আজ মঙ্গলবার দুপুরে সংবর্ধনা মঞ্চের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে রুহুল কবীর রিজভী আরও বলেন, অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি দল থেকেও সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারও তারেক রহমানের নিরাপত্তা নিয়ে আন্তরিক।

বিএনপির এই সিনিয়র নেতা জানান, দেশে পৌঁছানোর পর তারেক রহমান প্রথমে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

তারেক রহমানের সংবর্ধনায় মানুষের মহামিলন হবে : রিজভী

Update Time : 04:41:40 pm, Tuesday, 23 December 2025