Dhaka 9:43 am, Saturday, 13 December 2025

মুক্তিযোদ্ধা সংসদে স্বচ্ছ মুক্তিযোদ্ধা পাওয়া কষ্টকর : কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর

Reporter Name
  • Update Time : 05:46:33 pm, Friday, 14 November 2025
  • / 87 Time View
৭৯

সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-

কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর বলেন, মুক্তিযোদ্ধা সংসদে স্বচ্ছ মুক্তিযোদ্ধা পাওয়া কষ্টকর। অর্থের বিনিময়ে, আত্মীয়তা, রাজনীতির কারণে ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। প্রতি থানায় ৭জন স্বচ্ছ মুক্তিযোদ্ধা বের করা যাচ্ছে না। তিনি আরো বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের গ্রহণ ও অনুমোদন দিতে আসিনি। এসেছি ভুয়া মুক্তিযোদ্ধাদের তাড়িয়ে দিতে। ভারতীয় তালিকাতেও অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে। পাঠ্যপুস্তক ও জাতীয় তালিকাতেও একই অবস্থা। ওই তালিকা খুঁজে মুক্তিযোদ্ধা পাবেন। মুক্তিযুদ্ধ সংসদ কাউন্সিলরের মাধ্যমে সরকার কাছে সঠিক একটা তালিকা দিবো। দুপুরে নারায়ণগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে “বীর মুক্তিযোদ্ধা সমাবেশে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) সৈয়দ মুনিবুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা,পুলিশ সুপার জসিম উদ্দিন সহ জেলার বীর মুক্তিযোদ্ধা ও গণমাধ্যম কর্মী, আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মুক্তিযোদ্ধা সংসদে স্বচ্ছ মুক্তিযোদ্ধা পাওয়া কষ্টকর : কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর

Update Time : 05:46:33 pm, Friday, 14 November 2025