Dhaka 10:44 am, Saturday, 13 December 2025

নারায়ণগঞ্জে যৌথ অভিযানে নিষিদ্ধ ৯শ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৩৫ হাজার টাকা

Reporter Name
  • Update Time : 05:26:27 pm, Saturday, 8 November 2025
  • / 104 Time View
৮১

সাহাব উদ্দীন বিশেষ প্রতিবেদকঃ-

নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজারে র‌্যাব-১১, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৯শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। শনিবার রাতে পরিচালিত এই অভিযানে দুই দোকানিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, পরিবেশের ক্ষতিকর এ পলিথিনের ব্যবহার রোধে অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের পলিথিন বিক্রি বন্ধ না করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

র‌্যাব-১১ এর সিপিসি-১ এর ইনচার্জ আল মাসুদ খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক দোকানে ১০ হাজার ও অন্য দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, পরিবেশ রক্ষায় নাগরিকদের সচেতন হতে হবে এবং সবাই মিলে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে ভূমিকা রাখতে হবে।

নিষিদ্ধ পলিথিনের ব্যবহার রোধে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন, র‌্যাব ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান। জব্দ করা হয়েছে ৯শ কেজি পলিথিন, দুই দোকানে ৩৫ হাজার টাকা জরিমানা। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান প্রশাসনের।
রাশেদ খান,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নারায়ণগঞ্জে যৌথ অভিযানে নিষিদ্ধ ৯শ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৩৫ হাজার টাকা

Update Time : 05:26:27 pm, Saturday, 8 November 2025