Dhaka 8:51 pm, Tuesday, 13 January 2026

শ্রীপুরে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : 05:26:36 am, Saturday, 19 April 2025
  • / 212 Time View
৯৯

অমলেন্দু সরকার,শ্রীপুর(মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মিয়া মাহফুজুর রহমান তুষার (৬০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে দূর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে আওয়ামী লীগ নেতা মিয়া মাহফুজুর রহমান গ্রামের বাড়ি দাইরপোল থেকে বের হয়ে ভ্যান রিক্সায় করে খামারপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথেই ৮-১০ জন ধারালো দা এবং লাঠি সোঠা নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় গ্রামবাসীরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাতে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ঘটনার জন্যে আওয়ামী লীগ নেতা তুষারের পরিবারের পক্ষ থেকে উপজেলা বিএনপির নেতা জোয়ারদার আশরাফুল আলমের লোকজনকে দায়ি করেছেন।

আহত আওয়ামী লীগ নেতা মিয়া মাহফুজুর রহমান তুষারের ভাই মিয়া মোখলেছুর রহমান বলেন, রাজনৈতিক প্রতিপক্ষতার কারণে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ জোয়ারদারের ভাতিজা রাজিনের নেতৃত্বে সুরুজ, কুদুসহ আরো বেশ কয়েকজন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতা জোয়ারদার আশরাফুল আলম বলেন, রাজনৈতিক বিরোধের কারণে তার উপর হামলা হতে পারে। কিন্তু সেখানে আমার পরিবার ঘনিষ্ট কেউ হামলায় উপস্থিত ছিলো কিনা সেটি আমার জানা নেই।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলি বলেন, হামলার খবর পেয়েছি। তবে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হামলার ঘটনায় কারা জড়িত সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শ্রীপুরে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

Update Time : 05:26:36 am, Saturday, 19 April 2025