Dhaka 10:49 am, Saturday, 13 December 2025

২৮ ও ২৯ মার্চ খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা

Reporter Name
  • Update Time : 08:22:13 am, Tuesday, 25 March 2025
  • / 170 Time View
৭১

অগ্নিশিখা প্রতিবেদক: ঈদের আগে সরকারি ছুটির মধ্যেও তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল বিক্রির সুবিধার্থে ২৮ ও ২৯ মার্চ দুইদিন তফসিলি ব্যাংকের শাখা সীমিত পরিসরে খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৪ মার্চ) কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঈদের ছুটিতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাকশিল্প এলাকার নির্দিষ্ট ব্যাংক শাখা খোলা থাকবে।

ব্যাংক লেনদেনের সময়সূচি

শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত শাখা খোলা থাকবে, লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
শনিবার (২৯ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত শাখা খোলা থাকবে, লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।
এছাড়া, সমুদ্র, স্থল ও বিমানবন্দরের পোর্ট ও কাস্টমস এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথ ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ঈদের ছুটির সময় (২৮ মার্চ থেকে ৫ এপ্রিল) আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত পরিসরে চালু রাখতে স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিতে বলা হয়।

ছুটির দিনে দায়িত্ব পালন করা ব্যাংক কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিয়ম অনুযায়ী ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

২৮ ও ২৯ মার্চ খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা

Update Time : 08:22:13 am, Tuesday, 25 March 2025