Dhaka 5:41 pm, Tuesday, 13 January 2026

নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

Reporter Name
  • Update Time : 12:23:43 pm, Monday, 20 January 2025
  • / 251 Time View
১১০

বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গত মঙ্গলবার বিকেলে প্রাচ্যের ড্যান্ডি নামে খ্যাত নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন। এ সময় তাকে নারায়ণগঞ্জ জেলার বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ফুল দিয়ে বরণ করে নেন।

গত ৯ জানুয়ারি নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। গত বছরের ২ নভেম্বর জাহিদুল ইসলাম রাজবাড়ীর জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন।

রাজবাড়ী জেলায় যোগ দিয়েই দ্রুতই জনবান্ধব ডিসি হিসেবে সুনাম অর্জন করেন জাহিদুল ইসলাম। এসব কারণে সারা দেশে মানবিক ডিসি হিসেবে পরিচিত লাভ করেন জাহিদুল ইসলাম।

জাহিদুল ইসলাম ১৯৭৯ সালের অক্টোবর মাসে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মা-বাবার তিন সন্তানের মধ্যে তিনি হচ্ছেন সবচেয়ে বড়। ছাত্র জীবন থেকেই মেধার পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন জাহিদুল। সেখানে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করে পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৃত্তির আওতায় আন্তর্জাতিক মানবসম্পদ ব্যবস্থাপনায় কৃতিত্বের সঙ্গে যুক্তরাজ্য থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

২০০৬ সালে ২৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে লালমনিরহাট জেলায় যোগদান করেন জাহিদুল ইসলাম। পরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে গাইবান্ধা জেলার পলাশবাড়ী ও মৌলভীবাজারের সদরে উপজেলায়ও দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জে এবং নোয়াখালী জেলার চাটখিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতার স্মারক হিসেবে কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকাকালীন ২০১৫ সালে জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তার পুরস্কার পেয়েছিলেন তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম

Update Time : 12:23:43 pm, Monday, 20 January 2025