Dhaka 10:54 am, Sunday, 1 February 2026

ঘুমন্ত চালককে হত্যা করে দুটি ইজিবাইক লুট করে দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : 09:49:42 am, Tuesday, 7 January 2025
  • / 173 Time View
৭৫

বিশেষ প্রতিনিধিঃ ফতুল্লার পিলকুনী পশ্চিমপাড়ার একটি গ্যারেজে চালককে খুন করে ব্যাটারিচালিত দুইটা ইজিবাইক লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহতের ইজিবাইক চালকের নাম হারেজ মিয়া ।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারী) ভোরে ফতুল্লার পিলকুনীর শুক্কুর আলীর গ্যারেজে এ ঘটনা ঘটে।

ইজিবাইক চালক নিহত হারেজ মিয়ার বাড়ি নীলফামারী সদরের তালুক মানুষমারা গ্রামে।তার বাবার নাম মৃত গফুর মিয়া। শুক্কুর আলীর গ্যারেজে থেকে ইজিবাইক চালাতেন হারেজ।

নিহত হারেজ মিয়ার শ্যালক মুসফিকুর রহমান পরিচয় শনাক্ত করে জানান, ৩/৪ দিন যাবত এই গ্যারেজে থাকেন হারেজ মিয়া। এর আগে অন্য গ্যারেজে থেকে ইজিবাইক চালাতেন তিনি। হারেজ মিয়ার ৪ কন্যা সন্তান ও স্ত্রী গ্রামের বাড়ি নীলফামারিতে থাকেন। সকাল ৮টায় গ্যারেজের মিস্ত্রি খোরশেদ জানিয়েছেন হারেজ মিয়া খুন হয়েছেন।

গ্যারেজ মিস্ত্রি খোরশেদ বলেন, আজ সকাল সাড়ে ৭টায় গ্যারেজে এসে দেখি হারেজ কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে। তখন তাকে গাড়ি নিয়ে বের হওয়ার জন্য ডাক দেই। ডাকাডাকির পর কোন সারা শব্দ না পেয়ে মাথা থেকে কম্বল সরাতেই দেখি রক্তাক্ত লাশ। এরপর এই ঘটনা গ্যারেজ মহাজনকে জানাই। খবর পাইয়া মহাজন এসে দেখেন ৪টি গাড়ির মধ্যে দুটি নেই। দুর্বৃত্তরা হারেজ মিয়াকে মাথায় ও মুখে আঘাত করে হত্যার করে দুইটি ইজিবাইক নিয়ে গেছে।

এমন ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হারেজ মিয়ার হত্যাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঘুমন্ত চালককে হত্যা করে দুটি ইজিবাইক লুট করে দুর্বৃত্তরা

Update Time : 09:49:42 am, Tuesday, 7 January 2025