Dhaka 10:43 am, Sunday, 8 February 2026

মালদ্বীপের বিপক্ষে মাঠেই নিজেদের প্রমাণ করতে চান তপুরা

Reporter Name
  • Update Time : 06:34:20 am, Wednesday, 13 November 2024
  • / 223 Time View
৭৭

ক্রীড়া ডেস্কঃ মালদ্বীপের বিপক্ষে আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগে কী নাটকীয় জয়ই না পেয়েছিলেন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। বসুন্ধরা কিংস অ্যারেনায় ২-১ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে লড়তে হয়েছিল ১০ জন নিয়েই।

একই ভেন্যুতে আগামীকাল সেই জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করে মাঠে নামবে বাংলাদেশ। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে চিন্তা কি থেকে যাচ্ছে না? এ বছর সব প্রতিযোগিতা মিলিয়ে লাল-সবুজরা খেলেছে ৮ ম্যাচ, জিতেছে মাত্র ১টি। সেটিও মাস দুয়েক আগে থিম্পুতে ভুটানের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে। তবে পরের ম্যাচেই শোধ তোলে স্বাগতিকেরা।

মালদ্বীপের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ দিয়ে এই ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারবে তো বাংলাদেশ? গত কয়েক দিনের টানা প্রস্তুতিতে জয়ের ধারায় ফেরার বিশ্বাস খুঁজে পেয়েছেন মনে হলো কাবরেরাকে। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন শুরুতে, ‘সত্যি আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। শুরুতে কয়েকজন নিয়ে অনুশীলন শুরু করেছিলাম, পরে বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা যোগ দেয়। এরপর ফর্টিসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছি, যেটা ইতিবাচক ব্যাপার ছিল। আমার চাওয়া, ছেলেরা সমর্থকদের জন্য খেলুক। দায়িত্ব নিয়ে খেলুক এবং ম্যাচ বাই ম্যাচ ভালো পারফরম্যান্স করুক।’

বাফুফের সঙ্গে কাবরেরার চুক্তি শেষ হবে আগামী ডিসেম্বরে। মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিই তাঁর শেষ। শেষটায় রাঙাতে পারবেন তো স্প্যানিশ কোচ? বাংলাদেশও এ বছর শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। কিংস অ্যারেনায় ১৬ নভেম্বর মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজরা। প্রীতি ম্যাচ হলেও এই কারণেই হয়তো ম্যাচ দুটিকে আলাদা গুরুত্ব দিচ্ছেন তপু বর্মণ। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘(প্রস্তুতি) খুবই ভালো। কারণ, আমাদের জন্য ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের খেলোয়াড়দের কী কাজ এবং কী করণীয় সেটা কাল মাঠে প্রমাণ করতে হবে। ম্যাচের জন্য আমরা যে কৌশল নিয়ে কাজ করেছি, কাল আমাদের এটা দেখাতে হবে। আমাদের সবার প্রতি আমার বিশ্বাস আছে।’

কাবরেরা-তপু যতোই প্রস্তুতি ভালো হয়েছে বলুক—প্রীতি ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ দল। সেই ক্ষত নিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মালদ্বীপের বিপক্ষে লড়াইয়ে ঘুরে দাঁড়াতে তো পারবে তো বাংলাদেশ। তপু সেই নিশ্চয়তা অবশ্য দিয়েছেন, ‘ফর্টিসের সঙ্গে আমরা দুটা ম্যাচ হেরেছি। আমাদের আসলে জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল না। আমরা সেখানে ভালো-খারাপ কী করেছি সেটি নিয়ে কোচ আমাদের সঙ্গে আলোচনা করেছেন। ভালো করেই জানি ম্যাচে আমাদের কী করতে হবে ম্যাচে এবং যে গেমপ্ল্যান আছে সেটা যদি মাঠে দেখাতে পারি নিঃসন্দেহে আমরা জিতব।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

মালদ্বীপের বিপক্ষে মাঠেই নিজেদের প্রমাণ করতে চান তপুরা

Update Time : 06:34:20 am, Wednesday, 13 November 2024