Dhaka 11:47 am, Monday, 15 December 2025

ভারতের সঙ্গে কোনো প্রকল্প স্থগিত হয়নি: অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : 07:39:15 am, Tuesday, 10 September 2024
  • / 243 Time View
২৭

অগ্নিশিখা প্রতিবেদকঃ ভারতের সাথে চলমান বড় প্রকল্প নিয়ে কোনো সংকট নেই বলে মন্তব্য করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে চলমান কোনো প্রকল্পের কাজই স্থগিত হয়নি।

আজ মঙ্গলবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ভারত ও বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক অন্তত জোরালো। বাংলাদেশ বিনিয়োগের বড় ক্ষেত্র। বিজ্ঞান প্রযুক্তিসহ আরও বড় প্রকল্পে কাজ করতে তারা (ভারত) আগ্রহ দেখিয়েছে।

এসময় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, বিজ্ঞান প্রযুক্তিসহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে ও কাজ শুরু হবে। ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা নেই।

তিনি বলেন, আগের মতই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত। তবে ভিসা বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভারতের সঙ্গে কোনো প্রকল্প স্থগিত হয়নি: অর্থ উপদেষ্টা

Update Time : 07:39:15 am, Tuesday, 10 September 2024